× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানি ট্র্যাপের ফাঁদে নিঃস্ব অনেকে, গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:২৮ পিএম

হানি ট্র্যাপ চক্রের টিপু সুলতান ও মোসলেম রানা নামে দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- সংগৃহীত

হানি ট্র্যাপ চক্রের টিপু সুলতান ও মোসলেম রানা নামে দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি- সংগৃহীত

রুবেল আহমেদের ফেসবুক আইডিতে একদিন দীপিকা আগরওয়াল নামে এক তরুণীর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। রুবেল কিছু না ভেবেই অ্যাক্সসেপ্ট করেন। এরপর দুইজনের মধ্যে মেসেজ আদান-প্রদান হয়।

একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর নিয়মিত ভিডিও কলে কথা হয় তাদের। রুবেলের অজান্তেই বিশেষ কৌশলে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি-ভিডিও ধারণ করে রাখেন দীপিকা। তারপর শুরু হয় দীপিকার ব্ল্যাকমেইলিং।

সম্প্রতি দুই বাংলাদেশিকে গ্রেপ্তারের পর পুলিশ এমন তথ্য জানিয়ে। গ্রেপ্তারকৃতরা হলেন, টিপু সুলতান ও মোসলেম রানা। গত বুধবার রাজধানীর বনানীর কড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের অন্যদেরও খুঁজছে পুলিশ।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই কলেজ শিক্ষার্থী। টিপু রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আর মোসলেম রানা তিতুমীর কলেজে শিক্ষার্থী। তারা কড়াইলে এলাকায় থাকতেন। চক্রটি চাকরিজীবী, শিক্ষার্থীসহ সমাজের প্রতিষ্ঠিতদের টার্গেট করে প্রতারণার ফাঁদ পাতত।

এই চক্রে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকরা জড়িত জানিয়ে অতিরিক্ত কমিশনার হারুন বলেন, এই চক্রের মাস্টারমাইন্ড শাকিল নামে ভারতীয় এক নাগরিক। শাকিল বিভিন্ন অ্যাপস থেকে টার্গেট ব্যক্তিদের নম্বর ও ফেসবুক লিংক সংগ্রহ করতেন। এরপর সুন্দরী তরুণীদের দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্লাইকমেইল করে টাকা হাতিয়ে নিতেন। এজন্য তারা ভুয়া ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) ব্যবহার করত। যার লিংক পাঠানো হতো বাংলাদেশি এজেন্ট টিপুকে। টিপু ইউপিআই পাঠান পাকিস্তানি এজেন্ট পারভজকে। পারভেজ ভুক্তভোগীদের কল দিয়ে/ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেন। সেই টাকা পাঠানো হতো শাকিলকে। ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করা টাকার ২৫ শতাংশ করে পেতেন এজেন্টরা।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এডিসি মো. সাইফুর রহমান আজাদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই প্রতারণার সঙ্গে যুক্ত। তারা ভারতীয় নাগরিকদের হয়ে এই চক্রের বাংলাদেশি এজেন্ট হিসেবে কাজ করত। বিকাশের মাধ্যমে আদায় করা টাকা নিজেরা ২৫ শতাংশ রেখে ভারতীয়ে এজেন্টকে পাঠিয়ে দিতেন। এ চক্রের প্রতারণায় নিঃস্ব হয়েছেন বলে তিনি জানান। অনলাইনের ফাঁদ থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, অপরিচিত ব্যক্তিদের অনলাইনে বন্ধু হিসেবে গ্রহণ না করা উচিত। পাশাপাশি অপরিচিতদের সঙ্গে ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা