× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিলের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:১৫ পিএম

অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন বাতিলের দাবি

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন বলবৎ থাকার পরও নতুন করে বিতর্কিত অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ প্রণয়ন করা হচ্ছে জানিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)।

শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন তারা এ দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিভিএ’র মহাসচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ গোপনে এ আইন করছেন। আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় বা আলোচনা করা হয়নি। এমনকি প্রাণিসম্পদ অধিদপ্তরকে সম্পূর্ণ পাশ কাটিয়ে গোপনীয়ভাবে আইনটি করা হচ্ছে। এমন আইনের অস্তিত্ব পৃথিবীর কোনো দেশে নেই। প্রাণীর সকল বিষয় বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইনে বাস্তবায়িত হয়ে আসছে। কাজেই নতুন করে হাজবেন্ড্রি কাউন্সিল আইন প্রণয়ন বিভ্রান্তিকর ও জনস্বার্থবিরোধী।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান মোল্লা আরও বলেন, ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ থাকা স্বত্ত্বেও নতুন করে যে বিতর্কিত অ্যানিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ প্রণয়ন করা হচ্ছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আইন মন্ত্রণালয়ে গত ১৮ ডিসেম্বর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যার প্রতিবাদে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সংগঠনসহ ১৪টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল সমাবেশ হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরে প্রতিবাদ সভা হয়েছে।

এসময় তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদের অপসারণের দাবি করেন। ভবিষ্যতে এ ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ কোনো সচিব বা দ্বায়িত্বশীল ব্যক্তি যেন না করেন সে লক্ষ্যে ড. নাহিদ রশীদের বিচারও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বিভিএ’র সভাপতি ডা.এস.এম. নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এবং একাধিক প্রকল্প পরিচালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা