× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাশকতা ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে এনএসআই ও র‍্যাবের টহল জোরদার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ২২:২৭ পিএম

রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবা ফটো

রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রবা ফটো

ট্রেনে নাশকতা বন্ধের পাশাপাশি জনগণের জানমাল রক্ষায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সিটি এনএসআই এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সিটি এনএসআইয়ের ১২ জন এবং র‍্যাবের ৫০ জন সদস্য রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় নজরদারিতে নিয়োজিত রয়েছেন। তারা সন্দেহভাজন ব্যক্তি ও তাদের ব্যাগে তল্লাশি চালাচ্ছেন।

র‍্যাব বলছে, দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই যেন কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে সেজন্য সার্বক্ষণিক টহল ও রোবাস্ট পেট্রোল জোরদার করা হয়েছে। গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের ওপর কঠিন নজরদারি রাখা হচ্ছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল যোগাযোগের নিরাপত্তা জোরদারকরণ বিষয়ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা হয়েছে। তাই জনগণের জানমাল রক্ষায় র‌্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে। দুষ্কৃতিকারীরা কোনো অবস্থাতেই যেন কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে তার জন্য র‌্যাব-৩ সার্বক্ষণিক টহল দিচ্ছে।

সার্বিক নিরাপত্তা জোরদার করতে র‌্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা