× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা রোমান ভূঁইয়া

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। প্রবা ফটো

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। প্রবা ফটো

ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। এ নিয়ে তিনি সপ্তম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ (তরুণ) করদাতা নির্বাচিত হলেন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তানভীর আহম্মেদ রোমান ভূইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান। তিনি বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরি ডিস্ট্রিবিউটিং করপোরেশনের স্বত্বাধিকারী।

তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ‘ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় আসেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেওয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ এবং সর্বশেষ ২০২৩ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিত নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।’

তানভীর আহমেদ রোমান ভূঁইয়া সপ্তমবার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় আশুলিয়াবাসী তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা