× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল আইন গঠনে বিভিএর নিন্দা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:৩৩ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল আইন- ২০২৩ গঠনে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের (বিভিএ) নেতৃবৃন্দরা। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রাণিসম্পদ চত্বরে এক প্রতিবাদ সভায় এ নিন্দা জানানো হয়। এনিম্যাল হাজবেন্ড্রী কাউন্সিল আইন- ২০২৩ গঠনকল্পে আগামীকাল সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে মন্ত্রনালয়ে সভার আহ্বান করা হয়। অবিলম্বে এ সভা বাতিলের দাবি জানান বিভিএ নেতৃবৃন্দরা। 

বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল এক্টের আওতায় সারাদেশে প্রাণিসম্পদের অগ্রগতি ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বর্তমান সচিব ড. নাহিদ রশিদ নিজে একজন এনিম্যাল হাজবেন্ড্রী গ্রেজুয়েট হওয়া সত্ত্বেও, সম্পূর্ণরুপে পক্ষপাতদুস্টভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা প্রদানের জন্য এই কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছেন। 

বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদকে বিভাজন করার এই উদ্যোগ বন্ধে সোমবার থেকে সারা বাংলাদেশের ভেটেরিনারিয়ানরা কঠোর কর্মসূচীতে যাবে। পাশাপাশি দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সাইন্স অনুষদের ছাত্র-শিক্ষকরা কাউন্সিল গঠন বন্ধে কঠোর কর্মসূচীরতে যাবে।

বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর সভাপতি ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মহাসচিব ড. হাবিবুর রহমান মোল্লার সঞ্চালনায় করেন। 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- বিসিএস লাইভস্টক এসোসিয়েশনের সভাপতি ডা. নিতাই চন্দ্র, মহাসচিব ডা. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সহসভাপতি ডা. মো. আনিসুর রহমান, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব ডা. সাইফুল বাসার, দি ভেট এক্সিকিউটিভের সভাপতি ডা. বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাসার, সিনিয়র ভেটেরিনারিয়ান ডা. সফিউল আহাদ সরদারসহ প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত এবং প্রাইভেট সেক্টরে কর্মরত  ভেটেরিনারিয়ানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা