× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

অভিবাসন খাতের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ সাংবাদিক। অভিবাসন খাতে জনস্বার্থ রক্ষায় প্রতিবেদনের জন্য অষ্টমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়।

রবিবার (১৭ ডিসেম্বর) মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত- ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন কর্মসূচীর পরিচালক সাফি রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গবেষণা ও নীতি অনুবিভাগের যুগ্ম সচিব আয়েশা হক, বোর্ডের সদস্য ও মন্ত্রণালয়ের উপসচিব মির্জা শাকিলা দিল হাছিন প্রমুখ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান। বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ, এবং পুরস্কারের অর্থমূল্যের চেক পেয়েছেন।

এ বছর ‘সংবাদপত্র জাতীয় বিভাগে’ দৈনিক সমকালের আবু যর আনসার উদ্দিন আহমদ প্রথম স্থান অধিকার করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার মো. মাসুম বিল্লাহ দ্বিতীয় ও দৈনিক বাংলার জেসমিন আকতার তৃতীয় স্থান অধিকার করেন। ‘সংবাদপত্র আঞ্চলিক’ ক্যাটাগরিতে প্রথম হন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় হন দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং তৃতীয় হন দৈনিক জৈন্তা বার্তার মোছা. শাকিলা আক্তার ববি।

‘টেলিভিশন নিউজ বিভাগে’ যমুনা টেলিভিশনের সালাউদ্দিন আহমেদ রেজা (আহমেদ রেজা) প্রথম স্থান অধিকার করেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ দল, এই দলের দুই অনুসন্ধানী সংবাদিক এনামুল হক ও মো. নাজমুল সাইদ, এবং তৃতীয় হয়েছেন নিউজ২৪-এর মো. খন্দকার বদরুল আলম। 

‘মিডিয়া অর্গানাইজেশন’ ক্যাটাগরিতে বাংলা টিভির মো. বাদশা মিয়া পুরস্কার লাভ করেন। ‘রেডিও বিভাগে’ পুরস্কার লাভ করেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা ও রেডিও তেহরানের নিলয় রহমান।

‘অনলাইন সংবাদপত্র বিভাগে’ প্রথম পুরস্কারটি জিতেছেন জাগো নিউজের মো. জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হন ঢাকা পোস্টের আদনান রহমান ও তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা মেইলের মো. ইমরুল কায়েস।

অনুষ্ঠানে অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে ব্র্যাক। স্মারকে সই করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাফুজ আনাম। এই সমঝোতার আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত, মানবপাচার প্রতিরোধ ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ আরও বেশি করে প্রকাশ করবে দ্য ডেইলি স্টার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা