× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিটিআরসির চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ২২:০৪ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিটিআরসির চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, কমিশন সচিব মো. নূরুল হাফিজসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ২০১৯ সালের ৩০ মে বিটিআরসিতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে যোগ দেন এবং ২০২২ সালের নভেম্বর  থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত  ১৪ ডিসেম্বর  তিনি বিটিআরসির চেয়াম্যান নিযুক্ত হন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং পরবর্তীতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা