× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু ম্যারাথনের লোগো উন্মোচন করলেন সেনাপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪’-এর লোগো উন্মোচন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (১০ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ লোগে উন্মাচন করা  হয়। 

সেনাবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাঙালি জাতিসত্তা, ঐতিহ্য ও সংস্কৃতিকে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা ও যুব সমাজকে স্বাস্থ্যসম্মত জীবন ধারায় উদ্বুদ্ধ করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ এর মূল লক্ষ্য। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তা, ম্যারাথনের স্পনসর ও গণমাধ্যম ব্যক্তিবর্গরা।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ম্যারাথন ২৬ জানুয়ারি ৩০০ ফিট তথা শেখ হাসিনা স্বরণীতে অনুষ্ঠিত হবে। আজ থেকে এই ম্যারাথনের রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে,  যা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

লোগো উন্মোচন অনুষ্ঠানের পর মিডিয়া ব্রিফিং করেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও রেস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা