× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদম তমিজী হক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৩২ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১৩:০০ পিএম

আদম তমিজী হক। ফাইল ফটো

আদম তমিজী হক। ফাইল ফটো

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এক কর্মকর্তা জানান, তমিজী হককে পুলিশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হতে পারে।

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ডিবি কার্যালয়ে এনে আদম তমিজী হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজী হক। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট (তল্লাশি পরোয়ানা) রয়েছে।

আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি মামলা করেন। মামলাটি গত ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়।

এজাহারে বলা হয়েছে, আদম তমিজী হক ইচ্ছাকৃতভাবে তার কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

এছাড়া সাইরা সিদ্দিকী তানহা নামের এক নারীর মামলায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আদম তমিজী হকের বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট জারি করেছেন। আদালতের আদেশের অনুলিপি গুলশান থানায় পৌঁছেছে বলে জানা গেছে।

গত ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজী হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‌্যাব সদস্যরা। তখন তাকে গ্রেপ্তার করলে আত্মহত্যার হুমকি ও নিজের স্ত্রীকে হত্যার হুমকি দেন আদম তমিজী হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা