× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ ভাড়া করে জ্বালাও-পোড়াও করা হচ্ছে : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজনৈতিক দলের নেতারা শ্রমজীবী মানুষদের ভাড়া করে জ্বালাও-পোড়াও করাচ্ছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ’জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক দল বেপরোয়া। জ্বালাও-পোড়াও ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এসব ঘটনার রহস্য উদঘাটনের তদন্তে ও ঘটনায় জড়িতদের আটক করার পর জিজ্ঞাসাবাদে উঠে আসছেরাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রমজীবী মানুষ ভাড়া করে এসব ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা সংস্থা ও পুলিশ আরও বেশি সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।’

১৮ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম বৈঠকের আলোচনা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ’ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারা দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় স্ব-উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভায় থানা-পুলিশসহ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন নির্দেশনা দেন তিনি। অন্য সময় থেকে এবারের ১৪ ও ১৬ ডিসেম্বরের নিরাপত্তা জোরদার ও অতিরিক্ত পুলিশ দিয়ে দায়িত্ব পালন করার কথা বলা হয়। 

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা-সংক্রান্ত দায়িত্ব বণ্টন চিত্র তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেনঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ মহিদ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা