× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের আগের রাতে রাজধানীতে তিন বাসে আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ০০:৩৩ এএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৭ পিএম

রাজধানী গাবতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে একটি বাস। প্রবা পটো

রাজধানী গাবতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে একটি বাস। প্রবা পটো

বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাবতলী, আগারগাঁও ও সায়েদাবাদে গাড়িগুলোতে আগুন দেওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ১১টা ৯ মিনিটে গাবতলি বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নেভায়। রাত ১১টা ৮ মিনিটে আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।  মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় অগ্নিনির্বাপণ করে।  তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় একই সময়ে সায়েদাবাদে গুলিস্তান-ডেমরা রুটে চলাচলকারী একটি বাসে আগুন দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা