× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ২২:১৬ পিএম

ছবি : আইএসপিআর

ছবি : আইএসপিআর

এ বছরের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৩-এর গ্র্যাজুয়েশন ডিনার (নৈশভোজ) মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ নৈশভোজে উপস্থিত ছিলেন।  

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি কোর্সে অংশগ্রহণকারী সকল দেশি ও বিদেশি কোর্স মেম্বারদের সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য আন্তরিক অভিনন্দন এবং কোর্সের সঙ্গে সম্পৃক্ত সকল ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসারকে ধন্যবাদ জানান। তিনি তার ভাষণে এনডিসির উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্রবাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বাররা বক্তব্য দেন। 

এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ জন এবং বন্ধুপ্রতিম ১৭টি দেশের ২৯ জনসহ সর্বমোট ৮৫ জন কোর্স মেম্বার ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৩-এ অংশগ্রহণ করেন। আর বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে ৫৬ জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৩ সম্পন্ন করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা