× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ২২:৪২ পিএম

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত নাগরিক সমাবেশে বিভিন্ন পেশার মানুষ সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ ও বক্তব্য প্রদান করেন। ছবি : সংগৃহীত

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত নাগরিক সমাবেশে বিভিন্ন পেশার মানুষ সমাবেশে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ ও বক্তব্য প্রদান করেন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চায়। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঘোষণা করা হয়, সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই, ভবিষ্যতেও থাকবে না।

বুধবার (২২ নভেম্বর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, সাঁওতাল সকলে মিলে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল। ১৯৭২ সালের সংবিধানের জাতীয় মূলনীতির অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বারবার আঘাতে এসেছে। কিন্তু প্রতিবারই সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়েছে। আবারও নির্বাচনকে সামনে রেখে হিংস্র শকুনের দল বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত হানতে চায়। জাতির পিতার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানাই।

সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি জে এল ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি কামরুল হাসান, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, জগন্নাথ হল (ঢাবি) প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এস এম শাহীন, ব্যারিস্টার ফারজানা মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু, সিনিয়র সাংবাদিক দীপক আচার্য, সিনিয়র সাংবাদিক ও লেখক সালাম আজাদ, ঢাবির সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান লিটু, স্লোগান ৭১ এর সভাপতি নয়ন আহমেদ, স্লোগান ৭১ এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান অমি, সাধারণ সম্পাদক- জাগো বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রবিন মন্ডল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা