× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিত্রাংয়ে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৫:০১ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:০৮ পিএম

সিত্রাংয়ে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ঢাকায়

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিভাগীয় শহর বরিশালে ৩২৪ মিলিমিটার। এ ছাড়া মাদারীপুরে ৩১৫, টাঙ্গাইলে ২৫১, খেপুপাড়ায় ২৩২, মোংলায় ২৩০, পটুয়াখালীতে ২১৯, ভোলায় ২১৮, খুলনায় ২১৭, ফরিদপুরে ২১৩ গোপালগঞ্জে ১৮৮, চাঁদপুরে ১৫৩, নিকলীতে ১৪৭, ময়মনসিংহে ১৩১ ও নেত্রকোণায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিত্রাংয়ের প্রভাবে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে উপকূলীয় অঞ্চল সাতক্ষীরায়। সেখানে বৃষ্টি হয়েছে ৫৮ মিলিমিটার। এ ছাড়া টেকনাফ ৪৭, কুতুবদিয়ায় ১৮, কক্সবাজারে ২১, হাতিয়ায় ৫৯, সন্দ্বীপে ৩৪ ও চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছেমঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

প্রবা/আরকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা