প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১২:২৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:০৮ পিএম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। ছবি : রুবেল রশীদ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া খিলক্ষেত থেকে গাজীপুর সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ট্রাফিক উত্তরা বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি ফারুক হোসেন বলেন, গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতা দেখা দেওয়ায় খিলক্ষেত-উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মক বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, তাই জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
এ মহাসড়কে মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর থেকে তীব্র যানজট চলছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
যানজট নিরসনে পুলিশের কোনো পদক্ষেপই কাজে আসছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
প্রবা/রাই/আরএম/জেও