× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন ফরম নিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৪:১০ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ১৪:১৫ পিএম

মনোনয়ন ফরম নিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানী।প্রবা ফটো

মনোনয়ন ফরম নিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাব্বানী।প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী মাদারীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বরিশাল-৫ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

জাহিদ ফারুক বর্তমানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। একই আসন থেকে গতকাল রবিবার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এটিএম জাহাঙ্গীর।

অপরদিকে গোলাম রাব্বানী যে আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমানে সেই মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান।

মনোনয়ন ফরম সংগ্রহ করে গণমাধ্যমকে গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের আসনটি মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত। আমাদের রাজৈরে ৩৫ শতাংশ ভোট বেশি। আমরা কখনো আমাদের এলাকা থেকে সংসদ সদস্য পাইনি। মানুষ এবার তাদের এলাকা থেকে জনপ্রতিনিধি চায়। সুতরাং জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি মানুষের জন্য কাজ করব। ঠিক যেমন করোনার মধ্যে মানুষের জন্য কাজ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা