× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৩ ০৮:৫১ এএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১০ টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পূর্ণিমা রেস্তোরাঁর সামনে এই ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। এই সড়কের বিপরীত পাশে পূর্ণিমা রেস্তোরাঁ। গুগুল ম্যাপের হিসাবে আওয়ামী লীগের কার্যালয় থেকে এর দূরত্ব ৫০ মিটার।

ওসি সালাউদ্দিন বলেন, ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা