× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারীবাগে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩ ১৮:৪৮ পিএম

হাজারীবাগে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার টালি অফিস এলাকার নিজের বাসা থেকে দিবা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকালের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দিবা আক্তার হাজারীবাগের টালি অফিস এলাকার মো. শামীম হোসেনের মেয়ে। সে এ বছর রাইফেল স্কয়ার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষার্থী ছিল।

নিহতের খালা রাশিদা বেগম বলেন, পড়ালেখার জন্য দিবাকে ওর মা আজ বকাঝকা করেছিল। পরে অভিমান করে নিজের রুমে গিয়ে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা