× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২১:০৬ পিএম

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ। ছবি : সংগৃহীত

ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর ৭০তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। 

ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস্ এবং নাইজেরিয়া বিমান বাহিনীর সর্বমোট ১৯ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশ নেন। 

প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন ও সেরা নৈপুণ্যের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মো. জুবাইর হোসেন, জিডি(পি)-কে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি এবং সার্টিফিকেট’ প্রদান করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা