× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার রাখতে আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৩০ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩ ২০:৪১ পিএম

সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার রাখতে আলোকচিত্র প্রদর্শনী। প্রবা ফটো

সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার রাখতে আলোকচিত্র প্রদর্শনী। প্রবা ফটো

রাজধানীর বুকে এক টুকরো সবুজ ভূখণ্ড সোহরাওয়ার্দী উদ্যান। মুক্ত-নির্মল বাতাস নিতে অনেকেই ছুটে আসে এখানে। সেই উদ্যান দিন দিন অযত্ন অবহেলায় নোংরা হয়ে যাচ্ছে। উদ্যানের পরিচ্ছন্নতা নিশ্চিতে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন কয়েকজন শিল্পী। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ ফটকের ছবির হাটে (চারুকলার বিপরীতে) শুরু হয় এই আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীটি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

প্রদশর্নীতে অংশ নেওয়া আলোকচিত্রী হলেনরাহুল তালুকদার, সাঈদ সুমন, জুবাইর কাদির। মূলত তাদের উদ্যোগেই এই প্রদর্শনী।

ছবির পাশাপাশি উদ্যানে আগতদের সচেতনতা বাড়াতে তারা লিখেছেন নানা বাণী। উদ্যানে প্রবেশপথে দেখা যায়, সেখানে মানুষকে এই জায়গা পরিষ্কার না করার জন্য আহ্বান জানিয়েছে। তার ওপরে ফুলের গাছ লাগিয়ে রেখেছে, যাতে ফুল গাছের মতো মানুষ এই উদ্যানকেও পরিষ্কার রাখে। একই সঙ্গে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহারের অনুরোধও করেন তারা। 

প্রদর্শনীতে, ‘তোমাকে কিছুই পরিষ্কার করতে হবে না, দয়া করে তোমার হাতে নতুন করে আর কিছু নোংরা করো না ব্যস এইটুকুই, ধন্যবাদ’, ‘মানুষ, তোমার সৃষ্ট আবর্জনা ডাস্টবিনে ফেলে তুমি ভারমুক্ত থেকো সদা।’ ইত্যাদি কথাসমৃদ্ধ নানা প্ল্যাকার্ডও রাখা আছে উদ্যানের প্রবেশপথে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা