× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়াগ্রা সিটির মেয়র পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩ ২১:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কানাডার নায়াগ্রা সিটির মেয়র পরিচয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফয়সাল আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৩ নভেম্বর) রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারন অর রশীদ।

তিনি বলেন, ’ফয়সালের বাড়ি বগুড়ার গাবতলীতে। নায়াগ্রার মেয়র ছাড়াও তিনি ফেসবুকে নিজেকে তারেক রহমানের আত্মীয়, এনসিসি পাওয়ার প্ল্যান্টের মালিক, বাংলাদেশে কানাডা হাইকমিশনের সিনিয়র অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং মুসাফির গ্রুপের চেয়ারম্যান বলে পরিচয় দেন। কানাডায় তার পাঁচ তারকা হোটেল আছে বলেও ফেসবুকে প্রচার করেন তিনি। মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের কানাডায় চাকরি দেওয়ার আফার দেন ফয়সাল।‘

হারুন অর রশীদ বলেন, ’টার্গেটকৃত লোকদের ফয়সাল জানান, বাংলাদেশ থেকে তার ছেলে সরকারিভাবে লোক পাঠায়। তার মাধ্যমে কানাডায় গেলে অতিরিক্ত কোনো খরচ লাগবে না। এভাবে বিশ্বাস অর্জন করে পাসপোর্ট, ভিসা, লাইসেন্সসহ বিভিন্ন ফি বাবদ ধাপে ধাপে টাকা হাতিয়ে নিতেন। একপর্যায়ে ফেসবুকে তাকে ব্লক করে দিতেন ফয়সাল।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা