× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় পিটিয়ে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৩:০৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৪:০০ পিএম

হামলার সময় ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান। ভিডিও থেকে নেওয়া ছবি।

হামলার সময় ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান। ভিডিও থেকে নেওয়া ছবি।

ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকালে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গত ২৮ অক্টোবর ফকিরাপুল এলাকায় আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ২৯ অক্টোবর পল্টনে হত্যা মামলা হয়। 

কনস্টেবল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন জানান, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা