× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্মিলিত সামাজিক আন্দোলনের নতুন কমিটি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ২০:২৭ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২২ ২২:১১ পিএম

সম্মিলিত সামাজিক আন্দোলনের নতুন কমিটি

সম্মিলিত সামাজিক আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন সভাপতি, অধ্যাপক রোবায়েত ফেরদৌস নির্বাহী সভাপতি ও সালেহ আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার হলে সম্মিলিত সামাজিক আন্দোলনের পঞ্চম প্রতিনিধি সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। আজ শনিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ডা. সারওয়ার আলী বিষয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে কমিটির নামের তালিকা প্রস্তাব করেন। সম্মেলনের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এ সময় অ্যাডভোকেট সুলতানা কামালকে সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সহসভাপতি সফিউদ্দিন মোল্লা, নারী নেত্রী খুশি কবির, অধ্যাপক ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ।

প্রবা/এমআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা