প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম
আড়াইহাজারে পুলিশ হত্যাচেষ্টার ঘটনায় গুলশান থেকে গ্রেপ্তার ১০জন। প্রবা ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এ সময় তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দশজন হলেন- মো. জুয়েল আহম্মেদ, মো. ইফসুফ আলী ভুইয়া, মো.
মাসুম শিকারী, হাবিবুর রহমান সেলিম, মো. শফিউদ্দিন ভুইয়া, মো. শফিউদ্দিন ভুইয়া, মো.
মাসুকুল ইসলাম রাজিব, মো. শাকিল মিয়া, মো. আরমান মোল্লা ও মো. হাবিবুর রহমান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত তিন পুলিশ সদস্য হলেন, পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।