× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াইহাজারে পুলিশ হত্যাচেষ্টা, গুলশান থেকে গ্রেপ্তার ১০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১২:৩৫ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম

আড়াইহাজারে পুলিশ হত্যাচেষ্টার ঘটনায় গুলশান থেকে গ্রেপ্তার ১০জন। প্রবা ফটো

আড়াইহাজারে পুলিশ হত্যাচেষ্টার ঘটনায় গুলশান থেকে গ্রেপ্তার ১০জন। প্রবা ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী বাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। এ সময় তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দশজন হলেন- মো. জুয়েল আহম্মেদ, মো. ইফসুফ আলী ভুইয়া, মো. মাসুম শিকারী, হাবিবুর রহমান সেলিম, মো. শফিউদ্দিন ভুইয়া, মো. শফিউদ্দিন ভুইয়া, মো. মাসুকুল ইসলাম রাজিব, মো. শাকিল মিয়া, মো. আরমান মোল্লা ও মো. হাবিবুর রহমান।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত তিন পুলিশ সদস্য হলেন, পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা