× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগারগাঁও থেকে মতিঝিলে মেট্রোরেল চলবে ৪ ঘণ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ০০:৫৫ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩ ১০:৫৫ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুটে ৫ নভেম্বর চালু হচ্ছে মেট্রোরেল। প্রাথমিকভাবে এ রুটে দৈনিক ৪ ঘণ্টা ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ সেবা পাবেন যাত্রীরা।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএএন ছিদ্দিক বলেন, ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন। ৫ নভেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশন হয়ে মতিঝিল পর্যন্ত রুটে চলাচল করবে মেট্রোরেল। প্রতি ১০ মিনিট অন্তর উত্তরা ও মতিঝিল থেকে ছেড়ে যাবে ট্রেন। উদ্বোধনের কারণে ৪ নভেম্বর বন্ধ থাকবে মেট্রোরেল সেবা।

তিনি আরও বলেন, নতুন করে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়া ট্রেনটি প্রথম অবস্থায় শুধু ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে থামবে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুটে মেট্রোরেল আগের নিয়মে অর্থাৎ সকাল সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

উত্তরা উত্তর থেকে মতিঝিল বা মতিঝিল থেকে উত্তরা উত্তর এই ২১ কিলোমিটার পথ আসতে লাগবে ৩১ মিনিট। এ পথ পাড়ি দিতে যাত্রীদের গুনতে হবে ১০০ টাকা। তবে যারা মেট্রোর নিয়মিত সেবা নিতে র‌্যাপিড পাস ব্যবহার করবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন।

গত বছরের ডিসেম্বরে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু করা হয়। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এটি সরকার ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা