× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি-জামায়াতের অবরোধ

রাজধানীতে আওয়ামী লীগের সতর্ক অবস্থান, যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১৩:৪৯ পিএম

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। প্রবা ফটো

২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। প্রবা ফটো

সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিএনপি- জামায়াতের অবরোধের প্রতিবাদে সর্তক অবস্থানে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে দেখা যায়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দেখা গেছে। 

এ সময় নেতাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ।

পরে বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। মিছিলটি জিপিও জিরো পয়েন্ট হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এসে শেষ হয়। 

এ সময় নেতাকর্মীরা ‘অবৈধ হরতাল মানি না, মানব না, আওয়ামী লীগের অ্যাকশন ডাইরেক অ্যাকশন, পুলিশ ভাইয়ের মৃত্যু, বৃথা যেতে দেব না, যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক মারে সে হাত ভেঙে দাও, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে, আমরা আছি রাজপথে’ এ ধরনের নানা স্লোগান দেন।

সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত রবিবার হরতাল শেষে তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে বিএনপি নির্বাচনে বানচালে নাশকতা করতে চাই জানিয়ে আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ শান্তি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির আওতায় বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে  দ্বিতীয় দিনে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। 

এ সময় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা