× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা সদরঘাট, যাত্রী সংকটে লঞ্চ চলাচল কম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ১১:১৫ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১১:১৭ এএম

বুধবার সকালে সদরঘাট থেকে তোলা। প্রবা ফটো

বুধবার সকালে সদরঘাট থেকে তোলা। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও কমেছে যাত্রী। প্রথম দিনের তুলনায় যাত্রীর উপস্থিতি একেবারেই কম। অনেকটা সুনসান নীরবতা বিরাজ করছে টার্মিনালে।

বুধবার (১ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, পন্টুনে অপেক্ষা করছে লঞ্চ। টার্মিনাল এলাকায় যাত্রীর উপস্থিতি একেবারেই কম। নেই আগের মতো কোলাহলও। দীর্ঘ সময় পর পর লঞ্চ ছেড়ে গেলেও যাত্রীসংখ্যা ছিল খুবই নগন্য।

বিআইডব্লিটিএ এর যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, বুধবার সকালে সদরঘাট থেকে ৬টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী কম থাকায় নিয়মিত চলাচলকারী আরও ৫টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি। যেগুলো ছেড়ে গেছে সেগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল একেবারেই কম।

কর্ণফুলী-১৪ লঞ্চের করণিক মিজানুর রহমান বলেন, অবরোধের প্রথম দিনে মাত্র ১৫৫ জন যাত্রী নিয়ে আমরা ভোলায় গিয়েছিলাম। সেখানে আজ যাত্রীর সংখ্যা আরও কম। আগের দিনের অর্ধেকও যাত্রী পাইনি।

পারাবত-১২ এর করণিক মনিরুল ইসলাম বলেন, যেভাবে যাত্রী কমে গেছে লঞ্চ চালানোই সম্ভব না। লঞ্চ চালাতে গেলে আরও কয়েক লাখ টাকার লস দিতে হবে। গতকাল তাও কিছু যাত্রী ছিল। আজ একেবারেই নেই। 

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সারা দিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মোট ৩৫টি লঞ্চ ছেড়ে যায়। আর ঘাটে ভেড়ে মোট ৫২টি লঞ্চ।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নৌ-পথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তল্লাশি করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা