× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধের দ্বিতীয় দিন

রিজভীর নেতৃত্বে রামপুরায় পিকেটিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩ ০৯:১১ এএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৩ ১০:৫২ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপি ঘোষিত সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর রামপুরা বিশ্বরোডে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। গণতন্ত্র  পুনরুদ্ধার ও অধিকার আদায়ের আন্দোলন। হুমকি দিয়ে, গুলি করে হত্যা করে, দমন-নিপীড়ন করে এ আন্দোলন দমানো যাবে না। এবার জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।’

আরও উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ ফরু (সদস্য, ঢাকা মহানগর উত্তর), দীপু সরকার (সহসভাপতি, কেন্দ্রীয় যুবদল) হেলাল কবির (আহ্বায়ক, রামপুরা থানা বিএনপি), সোহেল রানা (যুগ্ম আহ্বায়ক, রামপুরা থানা বিএনপি), কফিল উদ্দিন (যুবনেতা), রেজাউল করিম (যুগ্ম আহ্বায়ক, রামপুরা থানা বিএনপি), নীলুফা ইয়াসমিন নীলু (যুগ্ম আহ্বায়ক, রামপুরা থানা বিএনপি), মো. তৌহিদ হোসেন (সভাপতি ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি), মো. নজরুল ইসলাম (সাধারণ সম্পাদক, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ দুলু (সভাপতি, রামপুরা থানা যুবদল)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা