× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারো নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানালেন রংধনু গ্রুপের চেয়ারম্যান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ১৪:১৯ পিএম

হাজারো নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানালেন রংধনু গ্রুপের চেয়ারম্যান

নারায়ণগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় ইমাম সম্মেলন-২০২৩’ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম হাজারো নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের একপাশে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি সংবর্ধনা জানান। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জানা গেছে, সকাল ৭টা থেকেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ভূলতা, গোলাকান্দাইল, রূপগঞ্জ, মুড়াপাড়া, দাউদপুর, কায়েতপাড়া, ভোলাবো ইউনিয়ন ও কাঞ্চন এবং তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী পূর্বাচলের সমু মার্কেট এলাকার ৩০০ ফুট সড়কে জড়ো হতে থাকেন। তারা শেখ হাসিনার সরকারের নানা উন্নয়ন তুলে ধরে স্লোগান দেন।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা শেষে আলহাজ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা রূপগঞ্জবাসী ধন্য। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের রূপগঞ্জসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধুকন্যা একের পর এক উন্নয়ন করেই যাচ্ছেন। আজকে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করে আবারও নজির সৃষ্টি করেছেন।’

তিনি আরও বলেন, ‘শুধু আমাদের রূপগঞ্জেই পূর্বাচল উপশহর, ৩০০ ফুট সড়ক, মডেল মসজিদ, ভূলতা ফ্লাইওভার, গাজী সেতু, স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন, নতুন নতুন সড়ক, ব্রিজ নির্মাণ, মেট্রোরেল, পরিকল্পিত আবাসন প্রকল্প, তেলের ডিপো, কর্মস্থানের জন্য নতুন নতুন শিল্পকারখানা গড়াসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এসব উন্নয়ন কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার রূপগঞ্জে আসেন। এটা রূপগঞ্জবাসীর জন্য সৌভাগ্যের ব্যাপার।’

রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী এবং রংধনু গ্রুপের পরিবার রূপগঞ্জের সব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব ইনশাআল্লাহ।’

পরে তিনিসহ নেতৃবৃন্দ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অতিথি হয়ে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা