প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১৩:০০ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১৬:২৭ পিএম
সৈয়দ এম আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
পুরনো মামলায় সন্দেহভাজন আসামি দেখিয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়রাম্যান সৈয়দ এম আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাত তিনটার দিকে গুলশান-২ এর ১১৫ সড়কের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী প্রতিদিনের বাংলাদেশকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলতাফ হোসেন চৌধুরী নামে সন্দেহভাজন এক আসামিকে আমরা গতরাতে থানায় এনেছি। তিনি খুব অসুস্থ। তাকে গ্রেপ্তার দেখানো হবে কি-না বিষয়টি এখনও নিশ্চিত না। তাকে গুলশান থানায় হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, শনিবার রাত ৩টায় গুলশান-২ এর ১১৫ নম্বর সড়কের বাড়ি থেকে তাকে আটক করে গুলশান থানা পুলিশ। সম্প্রতি তার বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই ভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা ও সরকারের একজন মন্ত্রীও অংশ নেন।