× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, সতর্ক অবস্থানে র‌্যাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ১১:০৭ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ১২:০৬ পিএম

যাত্রাবাড়ীতে সতর্ক অবস্থানে র‌্যাব। প্রবা ফটো

যাত্রাবাড়ীতে সতর্ক অবস্থানে র‌্যাব। প্রবা ফটো

সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল–সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে অবস্থান নিয়েছে র‌্যাব ও পুলিশের সদস্যরা। 

তবে হরতালের সমর্থনে কোনো মিছিল মিটিং চোখে পড়নি। এমনকি হরতাল সমর্থিত দলের নেতা কর্মীদেরও যাত্রাবাড়ী মোড়ে দেখা যায়নি। 

সরেজমিনে দেখা যায়,  রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, মাতুয়াইল, ওয়ারী,শ্যামপুর, গেন্ডারিয়া এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে র‍্যাব ও পুলিশ। যাত্রাবাড়ী মোড়ে এবং আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল রয়েছে স্বাভাবিক। এছাড়াও রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে দূরপাল্লার যান চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে যান বাহন তুলনামূলক কম। ব্যক্তিগত গাড়ির চাপও কম ছিল। 

র‍্যাব ১০ এর পলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সকাল থেকেই যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি আমরা।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ 

এদিকে যাত্রাবাড়ী মোড়ের দক্ষিণ পাশে ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনুর নেতৃত্বে লাঠি হাতে শান্তি উন্নয়ন সমাবেশ করছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। 

সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যাত্রাবাড়ী মোড়ের কয়েকটি পয়েন্ট জড়ো হয়ে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে। 

এ সময় তারা লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কারা শেখ হাসিনার সৈনিকেরা বলে স্লোগান দিতে থাকে। অবৈধ হরতাল মানি না মানব নাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা