× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পল্টন মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৭:০৯ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৮:৩৬ পিএম

পল্টন মোড়ে পুলিশের সঙ্গে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

পল্টন মোড়ে পুলিশের সঙ্গে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) বিকাল চারটার দিকে পুলিশের সঙ্গে তাদের সেখানে অবস্থান নিতে দেখা যায়। 

সরেজমিন দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ছাড়া কেউ নেই। সমাবেশ পণ্ড হওয়ায় ওই এলাকা ছেড়েছেন বিএনপির নেতাকর্মীরা। পুরানা পল্টন মোড়ে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। 

এর আগে এদিন বেলা তিনটার দিকে পানির ট্যাংকি এলাকা ধাওয়া দেয় বিএনপির নেতাকর্মীরা। পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশকে পল্টন মোড় পর্যন্ত নিয়ে আসে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের সঙ্গে যোগ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা পিছু হটলে পুরানা পল্টন মোড়ে অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা