প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫২ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩ ১৫:৫৮ পিএম
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দেওয়া হয়েছে। প্রবা ফটো
রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।