× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনে পুড়ছে মহাখালীর খাজা টাওয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৯:১৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ২০:২১ পিএম

আগুন লেগেছে মহাখালীর খাজা টাওয়ারে। প্রবা ফটো

আগুন লেগেছে মহাখালীর খাজা টাওয়ারে। প্রবা ফটো

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ভবনটিতে বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণে সেনা, নৌ ও বিমান বাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহাজান শিকদার জানান, ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারের ১৩ তালায় আগুন লেগেছে। তারা ৪টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পান। প্রথম ইউনিট পৌঁছায় বিকাল ৫ টা ৭ মিনিটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। ভবনে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা