× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনো দলকে রাস্তায় সমাবেশের অনুমতি দেওয়া হবে না : ডিএমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ২০:০৫ পিএম

ডিএমপি যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার

ডিএমপি যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার

রাজনৈতিক কোনো দলকে রাস্তায় সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার। তিনি বলেছেন, যারা সভা-সমাবেশ করার অনুমতি চেয়েছে তাদেকে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার কথা বলা হয়েছে। সেটা খোলা স্থান বা মাঠও হতে পারে। রাজনৈতিক দলগুলোকে রাস্তা বাদ দিয়ে অন্যকোনো জায়গায় করার সিদ্ধান্ত ডিএমপিকে জানাতে বলা হয়েছে। অন্য কোথায় সমাবেশ তারা করবেন। সেটা তারাই নির্ধারণ করুক

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন

ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, ঢাকা একটি মেগা সিটি। এখানে যদি লাখ লাখ মানুষের সমাগম হয়, তাহলে দুই-আড়াই কোটি নগরবাসীর জীবনযাত্রা ব্যহত হয়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সমস্যা হয়। সব দিক বিবেচনা করেই রাজনৈতিক দলগুলোকে রাস্তা বাদ দিয়ে অন্য কোনো জায়গা সমাবেশ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। বিকল্প স্থান ঠিক করে আবেদন করলে কমিশনার চিন্তা করে দেখবেন তারা অনুমতি পাবে কি না।

আওয়ামী লীগ ও বিএনপিকেও একই রকম চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘ক্ষমাশীন দলকে সমাবেশের বিকল্প ভেন্যুর কথা বলা হয়েছে। বিএনপিকেও এমন চিঠি দেওয়া হয়েছে। আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।

পল্টনেই সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তারা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তখন ডিএমপি কি করবে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘রাজনৈতিক নেতারা কর্মীদের চাঙ্গা রাখার উদ্দেশ্যে অনেক সময় অনেক কিছুই বলেন। আমরা সেটিকে বিচার বিবেচনা নিচ্ছি না। আমরা আইনে কি আছে সেটা বিবেচনা করব। ঢাকা শহরে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের অনুমতি নিতে হবে। কেউ যদি অনুমতি না নেয় সেটি আইন অমান্য হবে। তবে আমি আশা করব রাজনৈতিক দলগুলো আইনের প্রতি বাধ্য থেকে পুলিশের প্রতি সহযোগিতা করবেন। আমরাও সবাইকে সহযোগিতা করতে চাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা