× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ডিএনসিসি পাশে থাকবে : মেয়র আতিকুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৩ ২২:২৩ পিএম

বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে ঢাকা ওয়ানগালা উৎসবে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো

বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে ঢাকা ওয়ানগালা উৎসবে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। প্রবা ফটো

সব ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাশে থাকবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বনানী পার্কের মাঠে দুর্গাপূজা হচ্ছে, বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে ওয়ানগালা উৎসব হচ্ছে। এটাই তো চাই আমরা, এটাই তো অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা তো এমন দেশ চাই, এমন শহর চাই, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। জাতির জনকের নির্দেশনা ছিল ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ডিএনসিসি সব সময় পাশে থাকবে।

শনিবার (২১ অক্টোবর) বিকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ঢাকা ওয়ানগালা ২০২৩অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র আতিকুল।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সকল সম্প্রদায়ের পাশে থাকেন। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

গারো সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘ডিএনসিসির হলরুমে গারোদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে কোনো রকম বিল দিতে হবে না। আপনারা প্রোগ্রাম করবেন সেখানে এসি ভাড়া দিতে হবে না, হল ভাড়া দিতে হবে না। ডিএনসিসির দরজা আপনাদের জন্য সারাক্ষণ খোলা আছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন প্রমুখ।

দীপঙ্কর রিচিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা