× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন পিছিয়ে ৪ নভেম্বর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২৩:৪৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন আগামী ৪ নভেম্বর করা হবে। শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্বোধনের তারিখ দ্বিতীয় দফায় পেছানোর কারণ জানতে চাইলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এ ছাড়া কোনো কারণ নেই।

এর আগে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধনের তারিখ ছিল ২০ অক্টোবর। পরবর্তীতে তা ২৯ অক্টোবর নির্ধারিত হয়।

মেট্রোরেলের এই রুটটি উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন হয় গত বছরের ২৮ ডিসেম্বর। পরের দিন থেকে শুরু হয় যাত্রী চলাচল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা