× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ২১:৫৭ পিএম

প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ অতিথিরা। প্রবা ফটো

প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ অতিথিরা। প্রবা ফটো

সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, নৈশভোজ ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনে শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

১৯৫৪ সালের এই দিনে রাজধানীর তোপখানা রোডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রতিষ্ঠিত হয় সাংবাদিকদের মিলনমেলার এই স্থানটি। 

প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ছিল সমাপনী অনুষ্ঠান। সন্ধ্যায় প্রেস ক্লাব চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। 

সমাপনী দিন ভোরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

এ ছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা