× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে সমাবেশে যোগ দিতে এসে যুবদল নেতার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩ ১৫:৫৩ পিএম

দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন।

রাজধানীতে যুবদলের সমাবেশে যোগ দিতে আসা উপজেলা যুবদলের এক নেতা মারা গেছেন।

সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে কমলাপুর রেলস্টেশনে নামার পর অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মৃত দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ছাড়া জামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছিলেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনে বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা দেলোয়ারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  তার মৃত্যু হয়েছে।

এদিকে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এক বিবৃতিতে দেলোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা