× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনোয়ারা মাঠে শপিং মল নির্মাণের উদ্যোগ প্রত্যাহারের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ২০:২৩ পিএম

আনোয়ারা মাঠে শপিং মল নির্মাণের উদ্যোগ প্রত্যাহারের দাবি

রাজধানীর ফার্মগেট মোড়ের শহীদ আনোয়ারা মাঠের একটি অংশে মেট্রোরেলের ফার্মগেট স্টেশন করা হচ্ছে। বাকি অংশে শপিং মল করার উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে মেট্রোরেলের এমন দাবির বিরোধিতা করেছে ওই এলাকার মানুষ। 

রবিবার (১৫ অক্টোবর) ফার্মগেট এলাকায় বিক্ষোভ-মিছিল করেছে তারা।

এদিন ফার্মগেট ফুটওভার ব্রিজ উদ্বোধনের আগে আশপাশের এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনতা মানববন্ধন করে মেয়রের কাছে উদ্যানে শপিং মল নির্মাণের উদ্যোগ প্রত্যাহারের দাবি জানায়। জনতার দাবির প্রতি সংহতি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ’ফার্মগেটে অনেক শপিং মল, মার্কেট রয়েছে। নতুন করে আর দরকার নেই। এখানে যে উদ্যান ছিল, সেটা পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

তিনি বলেন, ’যারা মাঠ নষ্ট করে মার্কেট করতে চান আমি তাদের বলছি, আমি জনগণকে নিয়ে এখানে প্রতিহত করব। এখানে কোনো ধরনের মার্কেট হবে না, হবে না এবং হবে না। এখানে মাঠ হবে ফার্মগেট এলাকাবাসীর জন্য।’

অনুষ্ঠানে শহীদ আনোয়ারা মাঠের ইতিহাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ’এখানে (ফার্মগেটে) হর্টিকালচার গার্ডেন ছিল। ৬ দফার আন্দোলন যখন শুরু হয়, চলমান আন্দোলনের একপর্যায়ে ১৯৬৭ সালে সন্তানকে দুগ্ধ পানরত অবস্থায় পাকিস্তান বাহিনীর গুলিতে আনোয়ারা বেগম নিহত হন। পরে আনোয়ারা বেগমের নামে এখানে উদ্যানের গেটে নামফলক লেখা হয়। তার স্মৃতি রক্ষার্থে পরে নাম হয় শহীদ আনোয়ারা মাঠ।’

গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন পার্কটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। পার্কটিকে উন্নয়ন করার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু ২০১৮ সাল থেকে গণপূর্তের অনুমতি নিয়ে পার্কটিকে মেট্রোরেলের প্রকল্প অফিস ও নির্মাণ উপকরণ রাখার ইয়ার্ড হিসেবে ব্যবহার করে আসছে ডিএমটিসিএল। তখন শর্ত ছিল মেট্রোরেল নির্মাণকাজ শেষে পার্কটি আগের অবস্থায় ফিরিয়ে দেবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা