× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩ ০৯:০৪ এএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৩ ১০:৫৬ এএম

উত্তরার সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বুধবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন বহুতল ভবনটির সাত, আট ও নয় তলায় ছড়িয়ে পড়েছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ঘটনাস্থলে তাদের প্রথম ইউনিট পৌঁছায় ১টা ২৬ মিনিটে। আগুন ছড়িয়ে পড়ায় একে একে ২৪টি ইউনিট নিয়ন্ত্রণে যোগ দেয়। ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।

আগুন নেভাতে গিয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনের কোনো কর্মচারী আহত হওয়া বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে।

এদিকে বহুতল ভবনটিতে আগুনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তরা ও আবদুল্লাহপুরে ব্যাপক যানজট দেখা দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা