× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি ও গীতিকার আজিজুর রহমানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সচিবের শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৪:২২ পিএম

আজিজুর রহমান আজিজ। ছবি: সংগৃহীত

আজিজুর রহমান আজিজ। ছবি: সংগৃহীত

সাবেক সচিব, গীতিকার ও কবি আজিজুর রহমান আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজুর রহমান আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও সচিব খলিল আহমদ। 

আজ মঙ্গলবার পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘এই শহরের জীবন্ত কবি’ নামে খ্যাত আজিজুর রহমান আজিজের প্রকাশিত বহু গল্প, কবিতা, উপন্যাস এবং গান পাঠক সমাজে বেশ জনপ্রিয়। তার মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে চিরজাগরূক থাকবেন।

আজিজুর রহমান আজিজ জীবদ্দশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা অ্যাকাডেমির ফেলো, জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা, রবীন্দ্র অ্যাকাডেমির সভাপতি ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা