× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাসলাইনে লিকেজ, ইসিবি চত্বরে ওয়াসার পাঁচ শ্রমিক দগ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১০:০১ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১০:৪৭ এএম

গ্যাসলাইনে লিকেজ, ইসিবি চত্বরে ওয়াসার পাঁচ শ্রমিক দগ্ধ

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় ওয়াসার লাইনের সংস্কারকাজ করার সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন মো. মেহেদী, মো. জুয়েল, মো. সিয়াম, আবদুল মোমিন ও মো. দেলোয়ার হোসেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. আনিস জানান, ওয়াসার লাইনের কাজ করার জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় পাশের গ্যাসলাইনের অবস্থা যাচাই করতে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, শ্রমিকদের শরীরের ৫ থেকে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনজনের ইনহালেশন দগ্ধ হয়েছে, তাই শঙ্কামুক্ত বলা যাবে না। আর বাকি দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা