প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৮:৫৯ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ১৯:৫৮ পিএম
মেট্রোরেল। ফাইল ছবি
রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল লাইনের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন ৯ দিন পিছিয়েছে। ২০ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর এই অংশের উদ্বোধন করা হবে। এ ছাড়া এ অংশে বাণিজ্যিক ট্রেন চলাচলও এক দিন পিছিয়ে যাবে।
সোমবার (৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে এ অংশের উদ্বোধন ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়েছে।’
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। প্রতিদিন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।