× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইকোর্ট মাজারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৬:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগের হাইকোর্ট মাজারের সামনে থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে হাইকোর্ট মাজারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী প্রতিদিনের বাংলাদেশ বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে হাইকোর্ট মাজারের সামনে থেকে বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মো. আব্বাস আলী বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা