× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দিলেই কুপিয়ে জখম করে ‘চাপাতি ফাহিম’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১১:০০ এএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১১:০৪ এএম

সম্প্রতি শেওড়াপাড়ার একটি দোকানে চাঁদাবাজি করার পর গ্রেপ্তার হয়েছেন ফাহিম আহম্মেদ ওরফে চাপাতি ফাহিম

সম্প্রতি শেওড়াপাড়ার একটি দোকানে চাঁদাবাজি করার পর গ্রেপ্তার হয়েছেন ফাহিম আহম্মেদ ওরফে চাপাতি ফাহিম

রাজধানীর মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ ফাহিম আহম্মেদ ওরফে চাপাতি ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। বাহিনীটি জানায়, গ্রেপ্তার করতে গেলে পুলিশকে ছুরিকাহত করে ফাহিম। পরে তার কাছ থেকে একটি চাপাতি ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ফাহিম মিরপুরের চিহ্নিত চাঁদাবাজ। সে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই চাপাতি দিয়ে কোপায়। আবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও কোপায়।’

থানা-পুলিশ সূত্রে জানা যায়, চাঁদাবাজি করার সময় হাতে চাপাতি নিয়ে ঘোরে বলে তাকে চাপাতি ফাহিম নামে ডাকে সবাই। মাস দুয়েক আগেও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন ফাহিম। কারাগার থেকে ১০ দিন আগে ছাড়া পান। ছাড়া পেয়ে আবার চাঁদাবাজি শুরু করেন। কয়েকদিন ধরেই শেওড়াপাড়া ডিসেন্ড সুইট অ্যান্ড ফুড নামের একটি দোকান থেকে চাঁদা দাবি করছিলেন। প্রতিবারই দোকান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হয়। শুক্রবার সকালে আবার ওই দোকানে যান ফাহিম। এবারও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানদারকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যান ফাহিম।

ওসি মহসিন জানান, শুক্রবার সন্ধ্যায় শেওড়াপাড়া থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তার বাসা থেকে একটি রিভলবার ও চাপাতি উদ্ধার করা হয়।ফাহিমকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও ছুরিকাহত করে পালানোর চেষ্টা করেন। তার ছুরিকাঘাতে এসআই সোহেল রানা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফাহিমের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা