× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার থেকে দ্বিতীয় বে অব বেঙ্গল সম্মেলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ১৭:৪৪ পিএম

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিজিএস–এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। প্রবা ফটো

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিজিএস–এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। প্রবা ফটো

ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় বে অব বেঙ্গল সম্মেলন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন দেশের ২০০ জন বক্তা ও দেশি-বিদেশি ৬০০ জন আমন্ত্রিত অতিথি। ৭ থেকে ৯ অক্টোবর তিন দিন ধরে সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সিজিএস–এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘রাইজিং টাইডস ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ প্রতিপাদ্যে আগামীকাল সকাল সাড়ে ৯টার দিকে সংলাপের উদ্বোধন হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সংলাপ চলবে।

জিল্লুর রহমান জানান, এবার দ্বিতীয়তম সম্মেলম হবে। এর আগে গত বছরের নভেম্বরে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন মালির সাবেক প্রধানমন্ত্রী মওসা মারা। 

বিশ্বের ৭৫টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা থাকবেন বলে জানান তিনি। এবারের আলোচ্য বিষয় ‘ইন্দো প্যাসেফিক ইস্যু ও ভূরাজনীতি’।

জিল্লুর রহমান বলেন, ‘এই সংলাপের লক্ষ্য বে অব বেঙ্গল এলাকার দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা-বোঝা। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। পাশাপাশি এই অঞ্চলের বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি ও ভূরাজনীতি নিয়ে আলোচনা করা।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, ‘এবারের সম্মেলনে বক্তা হিসেবে বাংলাদেশি কোনো রাজনীতিবিদ থাকবেন না সেইভাবে। গতবার একটি খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেশের অনেক রাজনীতিবিদ ও মন্ত্রীদের আমন্ত্রণ করলেও তারা আসেননি। অনেকে এসেও মঞ্চে কথা বলেননি। সেই পরিপ্রেক্ষিতে এবার দেশের সরকারি বা বিরোধী দলের কোনো রাজনীতিবিদকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে অতিথি হিসেবে থাকবেন অনেকেই।’

জিল্লুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন সাবেক কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীরা থাকবেন। তারা কথা বলবেন। আজ সংবাদ সম্মেলনে সিজিএসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা