× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ২১:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী-সন্তানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯৪ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক নুরুল হুদা। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ছেলে শেখ রাফা হাই, শেখ ছাবিদ হাই অনিক। আব্দুল হাই বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার পান্না ও সহায়তাকারী আমিন আহমেদ।

এজাহার সূত্রে জানা গেছে, ক্যান্টনমেন্ট বাজার এলাকার ৩০ দশমিক ২৫ কাঠা জমি ১১০ কোটি টাকায় কেনা হলেও আসামিরা পরস্পর যোগসাজশে এর দাম দুটি দলিলে মাত্র ১৫ কোটি ২৫ লাখ টাকা মূল্য দেখান। অবশিষ্ট ৯৪ কোটি ৭৫ লাখ টাকা শেখ আব্দুল হাই বাচ্চু তার স্ত্রী, ভাই ও সন্তানদের নামে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেছেন।

এজাহারে আরও বলা হয়, আসামি আমিন আহমেদ অবৈধ অর্থ বৈধতা প্রদানে সরাসরি সহায়তা করেছেন আসামি শেখ আব্দুল হাই বাচ্চুকে। এ ছাড়া এর মাধ্যমে শেখ আব্দুল হাই বাচ্চু সরকারের ৮ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকা রাজস্বও ফাঁকি দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা