× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি রাধাপদ রায়ের ওপর হামলায় উদীচীর নিন্দা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ২১:৪০ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ২১:৫৮ পিএম

নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি-খ্যাত রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি-খ্যাত রাধাপদ রায়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি-খ্যাত রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। সোমবার (২ অক্টোবর) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, একজন বর্ষীয়ান কবির ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্বৃতি দিয়ে বলা হয়, শনিবার সকালে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে এ হামলা হয়। হামলার শিকার রাধাপদ রায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কবির প্রতিবেশী রফিকুল ইসলাম এ হামলা চালান। রফিকুল ওই ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। এ ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। 

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কবি-সাহিত্যিক-সংগীত ও নাট্যশিল্পী-সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, ভয়ভীতি দেখানোসহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। কবি রাধাপদ রায়ের ওপর হামলা তারই ধারাবাহিকতা বলে মনে করে উদীচী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতিচর্চাকে বাধা দিতে চায় বলেও মনে করে সংগঠনটি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা